33 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জে সাংস্কৃতিক একাডেমীতে সরঞ্জামাদি বিতরণ

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জে গারো সম্প্রদায়ের ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমীতে সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা সভা কক্ষে একাডেমীর জন্য শিল্পীদের হাতে সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা।
এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস,প্রকৌশলী আমিনুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন,একাডেমীর শিল্পী থেংসুয়া খকসী,বিপুল খকসী,সিমু দাংগু ও সালগীরা রাকসাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা বলেন,উপজেলায় বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের নৃত্য পরিবেশিত হয়। তাদের পর্যাপ্ত সরঞ্জাম নেই। তাছাড়া সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির প্রচার,প্রসার এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উন্নয়ন ও সংরক্ষনের মাধ্যমে জাতীয় সংস্কৃতির মূল স্রোতধারাকে সমৃদ্ধকরণের লক্ষ্যেই এই সরঞ্জামাদি বিতরন করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article