16.8 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে  একটি রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বকশীগঞ্জ পোষ্ট অফিস থেকে মৃত ভুলু সওদাগরের বাড়ি পর্যন্ত রাস্তাটির ঢালাই কাজের উদ্বোধন করা হয়। রোববার ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। রাস্তাটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৫২ লাখ টাকা। পৌরসভার অর্থায়নে রাস্তাটির কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস জুই এন্টারপ্রাইজ।
এ সময় অন্যান্যের মধ্যে আ’লীগ নেতা সাখাওয়াত উল্লাহ সাকা,কাউন্সিলর মিজানুর রহমান,পৌর প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ ও সচিব নুরুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, রাস্তাটি জন গুরুত্বপূর্ন। কিন্তু সামান্য বৃষ্টিতেই এই রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীর অনেক দূর্ভোগ পোহাতে হত। জনসাধারণের কথা চিন্তা করে পৌরসভার মেয়র রাস্তাটি পাকা করে দেওয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রীর নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জামালপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি’র স্বপ্ন বকশীগঞ্জ পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সহ পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছি। যতদিন দায়িত্বে রয়েছি জনগনের সেবক হিসেবে কাজ করে যাব ইনশাআল্লাহ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article