নিজস্ব প্রতিনিধি ॥
মানুষের বিপদে এগিয়ে আসি,সবার মুখে ফুটবে হাসি এই স্লোগান নিয়ে বকশীগঞ্জে “মানুষের ডাকে আমরা”নামে একটি অরাজনৈতিক মানবিক সংগঠন গঠিত হয়েছে। প্রাথমিক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন মেধাবী তরুনের সমন্বয়ে এই সংগঠনটি গঠিত হয়েছে। মাদ্রাসা,এতিমখানার ৫০জন শিক্ষার্থীসহ দেড়শ জন মানুষের মাঝে এক বেলা খাবার বিতরনের মধ্যদিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু করা হয়েছে।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা শাহ্ মোহাম্মদ সিমান্ত জানান,মানবিক কল্যানে কাজ করাই সংগঠনটির লক্ষ ও উদ্দেশ্য। করোনা কালীন দূর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াঁতে চাই আমরা। এছাড়াও দলমত ধর্মবর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। বকশীগঞ্জ উপজেলার যে কোন বিপদগ্রস্থ অসহায় মানুষ তাদের প্রয়োজনে আমাদের ডাকলে সামর্থ্য অনুযায়ী পাশে থাকবো। আমরা মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করতে চাই। করোনা দূর্যোগসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে সব সময় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছি আমরা। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচী,মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ বিরোধী সচেতনতামূলক সভা, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড চালাবে সংগঠনটি। প্রয়োজনে আইনি সহায়তা দেয়াসহ সমাজে, মাদক,জুয়া,বাল্য বিবাহ বন্ধে প্রশাসনকে সহযোগীতা করবে সংগঠনটি। আমাদের সংগঠনের সদস্যরা বিশ্বাস করে ভোগে সুখ নেই ত্যাগেই প্রকৃত সুখ এবং দান করার জন্য ধনী হবার প্রয়োজন নেই। সুন্দর ইচ্ছাশক্তিই যথেষ্ট। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানবকল্যানমুখী কর্মকান্ডে সব সময় সক্রিয় থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
সংগঠনের প্রতিষ্ঠাতা অন্যান্য সদস্যরা হলেন শাহ্ মোহাম্মদ সিমান্ত, জিহাদুল জীবন,ইয়াসির আরাফাত রাব্বি,আশিক মাহমুদ, সাব্বির আহাম্মেদ,তানজিল হাসান মেনন,সোয়াইব হক জয়,তাহজিব তাজ,আদনান আহম্মেদ, ইহমামুলবারী শাওন,ইনমামুলবারী শ্রাবন, হাসানুল্লাহ হাসান,ইবনুল রিফাত সার্বিক,সাহেদ বিন হোসেন ও আরিফা বিল্লাহ মৌ।
বকশীগঞ্জে “মানুষের ডাকে আমরা” সংগঠনের যাত্রা শুরু


