মতিন রহমান।। বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (০৮ আগস্ট) জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭ জন দুস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।