20.8 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে কোভিড ভ্যাকসিন প্রদান বিষয়ে মতবিনিময় সভা

Must read

মতিন রহমান।। সারাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত প্রচেষ্টায় গ্রামপর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী শনিবার (৭ আগষ্ট) থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে। তারই ধারাবাহিকতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন, আগামী ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৮টি কেন্দ্রে প্রতিদিন ৬ শত জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩টি বুথ স্থাপন করে প্রশিক্ষণ প্রাপ্তরা টিকা প্রদান করবেন। সমগ্র কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ মনিটরিং করবেন। প্রত্যহ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,পৌর মেয়র,সকল ইউপি চেয়ারম্যান ও বকশীগঞ্জ থানা পুলিশ সদস্যরা সহায়তায় থাকবেন। কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article