20.8 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে মাস্ক না পড়ায় ৪২ জনকে জরিমানা

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার না করায় ৪২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এ সময় শহরে যাতায়াতকারী যারা মাস্ক ব্যবহার করেননি, এমন ৪২ জনকে জরিমানা করা হয়। মোট ৪২টি মামলায় তাদের ১০ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা জানান,জরিমানা দাতাদের মাস্ক ব্যবহারে বাধ্য করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article