8.6 C
Munich
Tuesday, June 16, 2026

কঠোর লকডাউনে কঠোর অবস্থানে বকশীগঞ্জ প্রশাসন

Must read

সারাদেশের মতো জামালপুরের বকশীগঞ্জেও কঠোর লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে দোকানপাট খোলা ও ঘর থেকে বিনা প্রয়োজনে বের হয়ে ঘুরাফেরা করায় ১৫ জনকে মামলা দিয়ে ৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ শনিবার (২৪ জুলাই) পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও বিজিবি সদস্যরা।

এদিকে, জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সড়ক-মহাসড়কে গণপরিবহন না থাকলেও দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা বলেন, কঠোর বিধিনিষেধ কার্যকর ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে কাজ করছে প্রশাসন ৷ লকডাউনের দ্বিতীয় দিনে সংক্রমণ প্রতিরোধ আইন-২০১৮এর ২৪ ধারায় ১৫ মামলায় ৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে সব ধরনের চেষ্টা চলছে। উপজেলার বিভিন্ন প্রবেশদ্বারে চেক পোস্ট বসানো হয়েছে। চিকিৎসা, খাদ্যপণ্য ও জরুরি প্র্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এই অবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article