নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে গত ২২ দিন ধরে রিফাদ মিয়া (১১) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। রিফাদ বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনায় নিখোঁজ রিফাদের বাবা ২১ জুন বকশীগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে,স্থানীয় কিন্ডার গার্ডেনের চতুর্থ শ্রেণীর ছাত্র রিফাদ মিয়া কাউকে কিছু না বলে গত ৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। সকল আত্বীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিলেও কোথাও তার সন্ধান মিলেনি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও গায়ে কালো রঙের টি শার্ট । গায়ের রং ফর্সা,মুখ মন্ডল গোলাকার ও উচ্চতা আনুমানিক সাড়ে ৪ ফুট চার ইঞ্চি। কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭৫৭৬১৩৭৩২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন রিফাদের বাবা ওয়াজেদ আলী।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন,এ বিষয়ে আশপাশের থানাসহ জেলা সদরে খবর দেয়া হয়েছে। এছাড়াও তার সন্ধানে পুলিশি কার্যক্রম অব্যহত আছে।
বকশীগঞ্জে ২২ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ


