24.4 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে দৈনিক দেশেরকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Must read

মো: ফরহাদ হোসেন ॥
বকশীগঞ্জে দেশের বহুল প্রচারিত দৈনিক দেশেরকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যদিয়ে ৫ম বর্ষে পদার্পন করলে পত্রিকাটি। শুক্রবার সকালে বকশীগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনের সভাপতিত্বে ও দৈনিক দেশেরকন্ঠ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি এম এ ছালাম মাহমুদের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সরকার আবদুর রাজ্জাক,সিনিয়র সাংবাদিক সলিমুল্লাহ সেলিম,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান,বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিন রহমান,সাংবাদিক একেএম নুর আলম নয়ন,লিয়াকত হোসেন বাবুল ও মোহাম্মদ আসাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article