24.4 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে ভিক্ষুক পূর্নবাসনে ছাগল ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার শর্তে ভিক্ষুকদের মাঝে ছাগল ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা উপজেলার ৭ টি ইউনিয়নের ৯ জন ভিক্ষুককে প্রথম পর্যায়ে পূর্নবাসনের লক্ষে ২টি করে ছাগল,৪ কেজি করে খাদ্য ও উপজেলার ২২২জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।

বকশীগঞ্জ সমাজ সেবা অফিস জানায়, বকশীগঞ্জ উপজেলায় ৯ জন ভিক্ষুকের মাঝে ৭২ হাজার টাকার সমপরিমান ১৮টি ছাগল, ২২২ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বাবদ ১৪ লাখ ৪৯ হাজার ও ক্যানসারে আক্রান্ত ৪ জন রোগির মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা বলেন, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে সরকার পুনর্বাসনের কাজ শুরু করেছে। ভিক্ষাবৃত্তি একটি স্বাধীন জাতির জন্য মর্যাদাহানিকর।ভিক্ষুকদের স্বাবলম্বি করে গড়ে তুলতে সরকার বিশেষ কর্মসূচি গ্রহন করেছে। বকশীগঞ্জ উপজেলায় ইতোমধ্যে ১৮ জন নারী ও পুরুষ ভিক্ষুকের তালিকা তৈরী করা হয়েছে। উপজেলায় যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত তাদের তালিকা তৈরী করা হয়েছে। এদের ভিক্ষাবৃত্তি বন্ধ করতে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরী করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article