22.8 C
Munich
Monday, June 15, 2026

স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল সহস্রাধিক পরিবারের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার বিতরণ করেন

Must read

আলমগীর সরকারঃ ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মোঃ ইকবাল হোসেন ১ হাজার এর বেশি পরিবারের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেছেন।

গত সোমবার গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নগদ অর্থসহ ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের দিকনির্দেশনায় ১নং রসুলপুর ইউনিয়ন বাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এর আগেও প্রায় ১ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার দিয়েছি। আমার লক্ষ্য এই ঈদুল ফিতরে আমি ৫ হাজার অসহায় পরিবারের ঘরে ঈদ উপহার পৌঁছে দেব।

তিনি প্রিয় নেতা ও অভিভাবক শ্রদ্ধেয় ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের পক্ষ থেকে ১নং রসুলপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ও সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর পালন করার আহ্বান জানান।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article