21.8 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জে দুই হাজার পরিবার পেলো আজাদ ফাউন্ডেশনের উপহার

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
পবিত্র ঈদ উপলক্ষে বকশীগঞ্জে দুই হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আজাদ ফাউন্ডেশন ও সিনিল গ্রুপের উদ্যোগে এক হাজার মানুষের মাঝে শাড়ী-লুঙ্গি এবং এক হাজার পরিবারের মাঝে সেমাই, চিনি,তৈল,সাবান ও গুড়ো দুধ বিতরণ করা হয়। বুধবার পৌর শহরের নয়াপাড়া আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয় মাঠে এসব ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। আজাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক-বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম,সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট।
উল্লেখ্য সদ্য প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ মেডিসিনের নামেই আজাদ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এলাকার অসহায় মানুষের সেবা করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আজাদ ফাউন্ডেশন।
আজাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম বলেন,আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম আবুল কালাম আজাদ মেডিসিন সব সময় এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করতেন। তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাড়াঁতেন। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এলাকার মানুষের পাশে থাকতেন তিনি। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার অসমাপ্ত কাজ আজাদ ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা শেষ করতে চাই। আমাদের কোন চাওয়া পাওয়া নেই। আপনারা শুধু আমাদের জন্য ও আমার মরহুম ভাইয়ের জন্য দ্য়োা করবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article