10.7 C
Munich
Wednesday, June 10, 2026

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে প্রেমের টানে ভারতে কিশোরী

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর দি‌য়ে প্রেমের টানে এক কি‌শোরী‌ ভারতে প্রবেশ করলে বিএসএফের হাতে ধরা পড়ে। এই নিয়ে বিজিবি ও বিএসফের মধ্যে পতাকা বৈঠক শেষে কিশোরীকে দেশে হস্তান্তর করেছে বিএসএফ।

জানা‌ গে‌ছে, দেওয়ানগঞ্জ উপ‌জেলার ভারত সীমান্ত এলাকার উত্তর র‌হিমপুর গ্রা‌মের মিস্টার আলীর কন্যা মে‌রিনা আক্তার (১৫) ভারতীয় নাগ‌রিক আক্তার হো‌সে‌নের প্রেমের টা‌নে সীমান্ত পাড় হ‌য়ে ভার‌তে প্রবেশ ক‌রে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বাহিনীর নজ‌রে আসলে মে‌রিনাকে তা‌দের হেফাজ‌তে নেয়। পরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৪ পিলার এলাকায় বিজিবি ও বিএসফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বদেন সুবেদার আজমল হোসেন ও বিএসফের পক্ষে নেতৃত্বদেন ইন্সপেক্টর ভিশাল সাংমা।  বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে বিএসএফ মেরিনা কে বিজিবির কাছে হস্তান্তর করে,বিজিবি মেরিনাকে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করে।

কিশোরী মেরিনা আক্তার জানান, দুই দেশের সীমান্তবতী হযরত শাহ কামাল (রহ:) মাজার শরীফে যাতায়াতের সুযোগে ভারতীয় নাগ‌রিক আক্তার হো‌সে‌নের সাথে তিন মাস পূর্বে তার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেমের টানে প্রেমিক আক্তার হোসেনের ডাকে ১৮ মার্চ বাংলাদেশ থেকে লালমাটিরচর সীমান্ত দিয়ে কাটা তারের বেড়া অতিক্রম করে পালিয়ে ভারতে গেলে আক্তার হোসেন উধাও হয়ে যায়। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনি বিএসএফ আটক করে।

এসময় ধানুয়া কামালপুর ইউ‌পি সদস্য সাইফুল ইসলাম ও স্থানীয় গণমাধ‌্যমকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article