মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।
১৭ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বকশীগঞ্জ থানা প্রাঙ্গনে ১০১ বার তোপধ্বনি, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা ভবন চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,সকাল ৯.৩০ মিঃ উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা,সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু জাফর,সহসভাপতি ইন্জিনিয়ার নূরল আমিন ফুরকান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আফছার আলী,শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আঃ হামিদ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চিত্রংকন ও রচনা প্রতিযোগিতা,স্বাস্থ্য বিধি মেনে শিশুদের নিয়ে কেক কেটে মিষ্টি মুখ, ক্ষুদ্র-নৃ গোষ্টি ও উপজেলা শিল্প একাডেমি কতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় আতশ বাজি ও এলইডি স্কীনে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপরে স্বল্পদৈর্ঘ চলচিত্র প্রদর্শন করা হয়।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


