10.7 C
Munich
Wednesday, June 10, 2026

বকশীগঞ্জ পৌর-বিএনপির ওয়ার্ড কমিটি হস্তান্তর

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌরসভার দুইটি ওর্য়াড কমিটি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে  পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স ও সদস্য সচিব এডভোকেট আনিছুজ্জামান গামা স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট পৌরসভার ৩নং ও ৬নং ওর্য়াডের কমটির অনুমোদন দেওয়া হয়।

বকশীগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে, সদস্য সচিব এডভোকেট আনিছুজ্জামান গামার সঞ্চালনায় কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব ফখরুজ্জামান মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ক্বারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন, নজরুল ইসলাম, মইনুল ইসলাম সম্পদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহিন আল মামুন প্রমুখ।

আলোচনা সভায় পৌর বিএনপি আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স তার বক্তব্য বলেন, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের উন্নয়নের রুপকার সাবেক সংসদ সদস্য এম.রশিদুজ্জামান মিল্লাতের দিক নির্দেশনায় আমরা এখন একতাবদ্ধ, আমাদের মাঝে আর কোনো বিভেদ নেই, একসঙ্গে আমাদের আন্দোলনে নেমে পড়তে হবে। অতি দ্রুত রাজপথে নেমে গণ-অভ্যুত্থান সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article