15.1 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে বকশীগঞ্জ থানায় নির্যাতিতা ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিতা-পুত্রসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে।

সোমবার দিবাগত রাতে কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ওই মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকার এক ছাত্রী ঢাকার লাল মাটিয়ার একটি কলেজে পড়া লেখা করে আসছিলেন। এই সুযোগে কলেজ ছাত্রীর সাথে ফেসবুকের মাধ্যমে বকশীগঞ্জ উপজেলার টাংগারিপাড়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে তিতুমীর কলেজেরে ছাত্র মাহমুদুল হাসান সবুজ(২২) এর সাথে পরিচয় ঘটে। পরিচয় সূত্রে প্রেম পরে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। সর্ব শেষ ৯ মার্চ রাতে বাদীর নিজ বাড়িতে শারীরিক সম্পর্ক ঘটলে ওই কলেজ ছাত্রী বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করলে প্রেমিক সবুজ পলিয়ে যায়।। পরে কলেজ ছাত্রী ১৫ মার্চ কলেজ ছাত্র মাহমুদুল হাসান সবুজ(২২) এর বাড়ীতে বিয়ের দাবীতে গেলে ধর্ষকের বোন জামাই নুরুল আমিন, তার চাচাতো ভাই দেলোয়ার হোসেন ও বাবা শরিফ উদ্দিন কলেজ ছাত্রীকে মারধোর করে। পরে সোমবার রাতে কৌশলে ওই ছাত্রী ৯৯৯ এ ফোন দিলে পুলিশ টাঙ্গারীপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত মাহমুদুল হাসান সবুজসহ আসামীরা পলাতক রয়েছে।

 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান,থানায় নিয়মিত মামলা হয়েছে। কলেজ ছাত্রীকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article