17.6 C
Munich
Tuesday, June 16, 2026

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Must read

মাসুদ উল হাসান ॥
নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বকশীগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখা যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। এই কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সংহতি প্রকাশ করেন।
বকশীগঞ্জ চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় জামালপুর-কামালপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধনে এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সেই দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক,সরওয়ার জামান রতন,মাসুদ উল হাসান,বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিন রহমান,সাংবাদিক এম এ ছালাম মাহমুদ,উৎপল মহন্ত,এ.কেএম নুর আলম নয়ন,লিয়াকত হোসেন বাবুল,আলমাছ আলী,মোহাম্মদ আসাদ ও ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য,গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article