17.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

Must read

মতিন রহমান।। বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার বিকালে সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা,থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী।

উল্লেখ্য,মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি ৩ মেয়ে ও ৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article