8.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে শিশু সন্তানকে বাচাঁতে অসহায় দরিদ্র বাবা-মায়ের আকুতি

Must read

মাসুদ উল হাসান ॥
মস্তিস্কে পানি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুই বছর বয়সী ফুটফুটে শিশু সালমান। তার অবস্থা সংকটাপন্ন । বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে শিশু সালমান। একমাত্র শিশু সন্তানকে বাচাঁতে আকুতি জানিয়েছেন অসহায় দরিদ্র বাবা-মা। শিশু সালমান বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের মুন্না মিয়ার একমাত্র ছেলে।
জানা যায়,শিশু সালমানের বয়স যখন দুই মাস তখন বিরল রোগে আক্রান্ত হয়। মস্তিস্কে পানি জমাট বাধঁতে শুরু করে। স্থানীয় চিকিৎসকের পরামশে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়। দীঘ প্রায় একমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা যতো দ্রুত সম্ভব অপারেশন করাতে বলেন। কিন্তু দরিদ্র বাবা মায়ের পক্ষে একমাত্র শিশু সন্তানের অপারেশনের টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। তাই নিরুপায় হয়ে আদরের সন্তানকে নিয়ে বাড়ি চলে আসেন তারা। টাকার অভাবে বর্তমানে বাড়িতেই শিশুটির চিকিৎসা হচ্ছে ঝাড়ফুঁক ও লতাপাতা দিয়ে। চিকিৎসা না হওয়ায় দিনদিন অবস্থা আরো খারাপ হচ্ছে। তাই একমাত্র শিশু সন্তানকে বাচাঁতে সমাজের বিত্তবানদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়েছেন দরিদ্র বাবা মুন্না মিয়া।
সালমানের মা ছিমি বেগম কান্না জড়িত কন্ঠে  বলেন,আমাদের এক মাত্র শিশু বাচ্চাটি কঠিন রোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিনা । নিজেদের কোন জায়গাজমিও নেই যে বিক্রি করে ছেলের চিকিৎসা করাব। আদরের সন্তানটি চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। আপনারা আমার ছেলেটাকে বাচাঁন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের সহযোগীতা চান। প্রয়োজনে- ০১৯১২৮৬৫৯২৩ মুন্না মিয়া।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article