14.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Must read

মতিন রহমান।। জোড়পূর্বক অন্যের জমি দখল,মিথ্যা মামলায় হয়রানি,মাদ্রাসার জমি বিক্রি করে আত্বসাত ও নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে বকশীগঞ্জের বাট্রাজোর কে আর আই কামিল মাদ্রাসার সাবেক সভাপতি হাজী আল মামুন সিদ্দিক গংদের বিরুদ্ধে। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য আবু সাঈদ। বাট্টাজোড় বীরগাও মাদ্রাসা বাড়ি নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আবু সাঈদ বলেন,বাট্রাজোর কে আর আই কামিল মাদ্রাসার সাবেক সভাপতি হাজী আল মামুন একজন দুর্নীতিবাজ। সে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ছোবাহানিয়া এতিমখানার সাইনবোর্ড ঝুলিয়ে নিরিহ মানুষের জমি বেদখল,মাদ্রাসায় থাকা বিভিন্ন প্রজাতির কয়েক লাখ টাকা গাছ বিক্রি করে আত্বসাত করেছেন হাজী আল মামুন। এছাড়াও হাজী আল-মামুন সিদ্দিকী ও তার সহযোগী লাইব্রেরিয়ান মিজান,আবরাজ মাওলানা,শিলা বেগম ও ফুল মিয়া গংরা এলাকার অসহায় মানুষের জমি দখলের পায়তারা করছেন। তাদের কবল থেকে রক্ষা পেতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন আবু সাঈদ ।

এই বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত কে আর আই কামিল মাদ্রাসার সাবেক সভাপতি হাজী আল মামুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article