মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুর রহিম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান প্রমুখ।

এসময় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু,বাট্রাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক,সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


