21.2 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে করোনার টিকা নিলেন মহিলা আ’লীগ সভাপতি শাহীনা বেগম

Must read

মাসুদ উল হাসান ॥ বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম। একই সাথে তার ছোট বোন বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাহমিনা বেগম শিউলীও টিকা গ্রহন করেছেন। রোববার দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসে টিকা গ্রহন করেন তারা। তাদের দেহে টিকা প্রদান করেন সিনিয়র নার্স মাহমুদা সিদ্দিকা শিউলী। টিকা গ্রহনের পর  দুজনেই ভালো আছেন।
টিকা গ্রহন শেষে এক প্রতিক্রিয়ায় মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম বলেন,কোন ভয় নয়,কোন ভীতি নয়। সচেতন নাগরিক হিসেবে সকলের করোনার টিকা গ্রহন করা উচিত। করোনার টিকা নেয়ার পর আমার শরীরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ্য আছি,ভালো আছি। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে করোনার টিকার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article