মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে অসহায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমাজসেবক সাইফুল ইসলাম বিজয়। পৌর শহরের নামাপাড়া নিজ বাড়িতে কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ নেতা মেজবাহ উল হক জুলফিকার,মনিরুজ্জামান মনির,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন,শ্রমিকলীগের মজিবর রহমান,ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা সম্রাট ও শাহ মোহাম্মদ শান্ত প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন, আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এখন বকশীগঞ্জে প্রচন্ড শীত। এই শীতে নিদারুন কষ্টে আছে অসহায় দরিদ্র মানুষ। তাই কম্বল বিতরনের মাধ্যমে তাদের পাশে দাড়িয়েছি। যতদিন বেচেঁ আছি মানুষের সেবা করে যেতে চাই।
বিজয় আরো বলেন,আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া করবেন। জাতির জনকের সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,জামালপুর -১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি নুর মোহাম্মদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। মহান সৃষ্টিকর্তা যেনো তাদের দীর্ঘায়ু দান করেন। মরহুম আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ মেডিসিনের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় দোয়া চান তিনি।
উল্লেখ্য,সাইফুল ইসলাম বিজয় দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে দাড়ান আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বিজয়।


