মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিউনিসিপ্যাল গভর্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (MGSP) মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট (MSU) টিএলসিসি’র কার্যাবলি সম্পাদনে দুই দিন ব্যাপী সদস্যদের জ্ঞাতব্য ও করণীয় শীর্ষক প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০ জানুয়ারী) বকশীগঞ্জ পৌরসভা হলরুমে,ময়মনসিংহ রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট,এলজিইডি এই প্রশিক্ষণের আয়োজন করে।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের এলজিইডির উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইন্জিনিয়ার নূরল আমিন ফুরকান,বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।
বিভিন্ন টিভিসি প্রদর্শনের মাধ্যেমে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকার কমিউনিটি ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট রেজাউর রহিম, ময়মনসিংহ বিভাগের এলজিইডির সহকারি পরিচালক নবীন হায়দার চৌধুরী, ময়মনসিংহ বিভাগের এলজিইডির সহকারি পরিচালক আবুল কাশেম।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের উপস্থাপনা করেন বকশীগঞ্জ পৌরসভার সচিব মোঃ নুরুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবং টিএলসিসি’র সদস্যবৃন্দ।


