22.4 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে মডেল মসজিদের বেস ঢালাই কাজের শুভ উদ্বোধন

Must read

মতিন রহমান।। বকশীগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বেস ঢালাই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের নির্ধারিত স্থানে বেস ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা।
উলেখ্য, তিনতলা মসজিদ কমপ্লেক্স এ প্রকল্পের ভৌত সুবিধার মধ্যে- ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, মৃত ব্যক্তির গোসল করানোর স্থান, সভাকক্ষ, অফিস কক্ষ, ইসলামিক চর্চা কেন্দ্র, গেস্ট রুম, মহিলা ও পুরুষ নামাজের পৃথক স্থান, মক্তব, ইমাম ও মুয়াজ্জিনের থাকার স্থান, গাড়ি পার্কিং, মহিলা ও পুরুষ পৃথক ওজুখানা, লাইব্রেরিসহ অন্যান্য সুবিধা থাকবে।
 
মডেল মসজিদটির নির্মাণের জন্য ব্যয় হতে পারে ১২ থেকে ১৬ কোটি টাকা।
 
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article