মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে এক ভুয়া ঔষধ প্রস্তুতকারক ও বিক্রেতাকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ জানুয়ারি) বিকালে বকশীগঞ্জ মধ্যবাজার এলাকায় দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের দীন ইসলামের ছেলে হাফেজ কারী ইসরাফিল হক (২৭) কে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেওয়া বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাশ জানান,একজন ভুয়া ঔষধ প্রস্তুতকারক ও বিক্রেতাকে ১৪৭ বোতল নকল ঔষধসহ আটক করা হয়। তিনি বিভিন্ন ঔষধ প্রস্তুতকারক কোম্পানীর ইনজেকটেবল ঔষধের খালি বোতল সংগ্রহ করে নিজের প্রস্তুতকৃত ভুয়া ঔষধ বিক্রয় করে আসছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার এ.এস.আই জুবায়েল খান সহ সঙ্গীয় ফোর্স ।


