18.5 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Must read

নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল যৌথ ভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বাতিলসহ সারাদেশে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধের দাবি জানান। সেই সাথে আগামীতে কেন্দ্রীয় বিএনপি ও জামালপুর জেলা বিএনপির সকল কার্যক্রম সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠে থাকার ঘোষনা দেন। এছাড়াও জামালপুর-১ আসনের সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার ঘোষনা দেন বক্তারা।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগর। উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব আহাম্মেদ সায়েমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সরকারি কে.ইউ কলেজের সাবেক ভিপি ফখরুজ্জামান মতিন,পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স ও পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন প্রমূখ।এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর,সদস্য সচিব লাভলু,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী নাজমুল হাসান নয়ন,সদস্য সচিব আল আমিন,কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নয়নসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article