মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ পৌরসভার শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে বকশীগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বকশীগঞ্জ পৌরসভার পরিচালনা ব্যবস্থা উন্নতিকরন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন, জন-অংশগ্রহন বৃদ্ধি, জনগুরুত্বপূর্ন নগর উন্নয়ন প্রকল্প আওয়তায় গৃহীত উন্নয়ন প্রকল্প,পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা সহ জলাবদ্ধতা-যানজট নিরসন এবং ফুটপাত দখল মুক্ত রাখার বিষয়ে আলোচনা হয়।
পৌরসভার সচিব নূরল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মানিক সওদাগর,গাজী আমানুজ্জামান মর্ডান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী,এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, কাউন্সিলর কামরুজামান সুজন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জনস্বাস্থ্য অফিসার জাকির হোসেন,পৌর সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহাম্মেদ,বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান,লিটন চন্দ্র সাহা, লাইসেন্স পরিদর্শক মিজানুর রহমান,হিসাব রক্ষক আশরাফ আলী,সহকারী কর নির্ধারক শাকিল সওদাগর,সহকারী কর আদায়কারী কামরুল হাসান, মহিলা কাউন্সিলর রহিমা বেগম,বিউটি বেগম,বেবী বেগম, কাউন্সিলর মিজানুর রহমান,হাসিবুর রহমান বাবুল,হারুন অর-রশিদ,আক্তার হোসেন,ফরহাদুজামান ফুটা, শাহীনুর রহমান,আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ সহ টিএলসিসি কমিটির সদস্য বৃন্দ।
পরিশেষে বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,আমি পৌরসভার দায়িত্বভার পাওয়ার পর পৌরসভার উন্নয়নে শহরের সকল সমাজের লোকজনকে নিয়ে পৌরসভার উন্নয়ন কাজ করছি। ইতিমধ্যে বকশীগঞ্জ পৌরসভার গুরম্নত্বপূর্ণ সকল রাস্তার কাজ সম্পূর্ন্ন হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে বকশীগঞ্জ শহরের গুরম্নত্বপূর্ণ এলাকায় পরিকল্পনা অনুযায়ী ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ শুরু করা হবে। তবে আপনারা পৌর কর পরিশোধ না করলে পৌরসভার উন্নয়ন করা সম্ভব নয়।আমি আপনাদের মাঝে থেকে আপনাদের সমন্বয়ে শহরের উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমি বকশীগঞ্জ পৌরসভাকে একটি সুন্দর আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই।



