18.5 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

Must read

মতিন রহমান।। ‘মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই স্লোগানকে  সামনে রেখে শুক্রবার সকালে জামালপুর বকশীগঞ্জে র‌্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা।

এসময় উক্ত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা ম‌ফিজ উ‌দ্দিন,বীর মুক্ত‌িযোদ্ধা প্রফেসর আফসার আ‌মিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর আজাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article