মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার(১১ ডিসেম্বর) বিকালে উপজেলা যুবদলের অফিসে উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল,কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলের তোড়া দিয়ে নবগঠিত উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর,সদস্য সচিব ফখরুজামান মতিন,যুগ্ন আহ্বায়ক আঃ হামিদ,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর,পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ হালিম মন্ডল,যুগ্ন আহ্বায়ক নুর ইসলাম তোতা,যুগ্ন আহ্বায়ক মোতালেব সরকার,যুগ্ন আহ্বায়ক বজলুর রশিদ,যুগ্ন আহ্বায়ক শান্তি বেগম, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক আশরাফ আহম্মেদ,যুগ্ন আহ্বায়ক শাহিনুজ্জামান শাহীন,যুগ্ন আহ্বায়ক আঃ রাজ্জাক,যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল শাফি লিপন,যুগ্ন আহ্বায়ক নবীনূর খন্দকার,পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহম্মেদ সুজন,মেহেদী হাসান তৌহিদ,পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন,সদস্য সচিব আহাম্মেদ সায়েম,কলেজ ছাত্রদলের জহির আহম্মেদ,মাহমুদুল হাসান।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়ায় সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে ধন্যবাদ জানান। বক্তারা আরোও বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দলকে সুসংগঠিত করতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দলের যে কোন কর্মসূচী পালনে নিরলসভাবে কাজ করবে। ছোটখাটো বিভেদ ভুলে দেশ ও দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


