22.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জ পৌর শহরের দুইশ পরিবারের মাঝে ভাতা বই বিতরণ

Must read

মাসুদ উল হাসান॥
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী দুইশ উপকার ভোগীর মাঝে ভাতা বহি বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা প্রাঙ্গনে ভাতা বহি বিতরন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর । ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,ওসি শফিকুল ইসলাম সম্রাট,আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,হিন্দু কল্যান পরিষদের সভাপতি রমেশ চন্দ্রকর্মকার,সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, কাউন্সিলর মিজানুর রহমান মিজান প্রমূখ বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article