মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্র মানুষের মাঝে নিজের বেতনের টাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ধানুয়া কামালপুর সরকার বাড়ির বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান সরকারের সুযোগ্য সন্তান মোঃ আরিফুর রহমানের নিজস্ব অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মোঃ আরিফুর রহমান বাংলাদেশ পুলিশের এসআই হিসেবে ঢাকায় কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন ধরে নিজের বেতনের টাকায় অসহায় মানুষে কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমার সাধ্যমতো অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত এই ধারা অব্যাহত রাখব।


