21.2 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে কাদের ভুঁইয়া জুয়েলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Must read

মাসুদ উল হাসান ॥ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের রোগমুক্তি কামনায় বকশীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকদল ও পৌর স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করে। জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহিদুল হক দুলালের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুল আল মামুন, মেরুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সুজন নূর,স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ রহমত আলী,নুর ইসলাম জীবন, মোরশেদ আলম আকন্দ,আল মামুন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়োজিদ আল আমীন প্রমূখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article