মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাতে ঘুরে ঘুরে বকশীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সীমা রানী সরকার। এ সময় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট ও অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুর রহিম তার সাথে ছিলেন। বকশীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা.সিদ্বেস্বর সাহা, রমেশ চন্দ্র কর্মকার তাদেরকে স্বাগত জানান। ষষ্ঠী পুজার মধ্য দিয়ে সামাজিক দুরত্ব মেনে বকশীগঞ্জে ১০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে।
বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে অতি: পুলিশ সুপার সীমা রানী সরকার


