22.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে এক গৃহবধুকে (৪০) জোড়পূর্বক ধর্ষণের অভিযোগে সাজু মিয়া (২৩) নামে এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজু উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া বাঙ্গালপাড়া এলাকার আছমত আলীর ছেলে। শুক্রবার রাতে অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় নির্যাতিত ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে ধর্ষক সাজু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়,গত ১৭ অক্টোবর বিকাল চারটার দিকে বাড়িতে কেউ না থাকায় বাঙ্গালপাড়া এলাকার আছমত আলীর ছেলে বখাটে সাজু মিয়া প্রতিবেশী ওই নারীকে রান্নাঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সাজু। পরে এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে নির্যাতিত ওই নারীর স্বামী বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ সাজু মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নির্যাতিত ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে ধর্ষক সাজু ও তার দুই সহযোগীসহ তিনজনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,গৃহবধু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাজু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ ও অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article