মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন, চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চওরে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খাঁন, সহ সভাপতি ইন্জিনিয়ার নূরল আমিন ফোরকান,আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন সাকাঁ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খাঁন জানান, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের কৃতক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ পরিবার ও প্রতিষ্ঠানের গৃহ নির্মাণ পূর্ননির্মাণ করার জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ১২৭ টি পরিবারের মাঝে এক বান্ডেল টিন ও তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়।


