রাইসুল ইসলাম ফুল।। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী নোয়াখালী বেগমগঞ্জের অমানবিক নির্যাতন সহ ধর্ষণ- নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে রাজিবপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাজিবপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে- “আলোক প্রজ্জ্বলন” কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান তারেকের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল বের হয়ে রাজিবপুর থানা মোড়ে অবস্থান করে এবং সারাদেশে ধর্ষণ ও অমানবিক নারী নির্যাতন কারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁশির রায় ও কার্যকর করার দাবী এবং নারীর প্রতি সহিংসতা স্থায়ী অবসানের দাবী জানিয়ে আলোক প্রজ্জ্বলন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান তারেক।এছাড়াও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি ও প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করেন রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি- সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান তারেক, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুর, লিটন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রনেতা গন এ সময় উপস্থিত ছিলেন।
রাজিবপুরে ধর্ষকদের শাস্তির দাবিতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন


