29.3 C
Munich
Monday, May 25, 2026

রাজিবপুর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু

Must read

রাইসুল ইসলাম ফুল রাজিবপুর ।। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আব্দুলসালাম মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার  ৭ অক্টোবর বিকেল তিন ঘটিকায় রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে এই তদন্ত শুরু করা হয়। ভুক্তভোগী খলিলুর রহমান সহকারি কমিশনার (এসিল্যান্ড) কে বলেন গত ৮ জুলাই খাজনা আদায় কালে রাজিবপুর সদর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আব্দুল সালাম মণ্ডল। আমার কাছ থেকে দুইটি দাখিলার মাধ্যমে ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা আদায় করেন। কিন্তু ১৬৭ টাকা করে পৃথক দু’টি দাখিলা দেয় আমাকে। বাকি টাকা চাইতে গেলে সেই ইউনিয়ন সরকারি ভূমি কর্মকর্তা আমাকে টাকা না দিয়ে উল্টো আমাকে আরো ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। তাই আমি আপনার কাছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল ছালাম মন্ডলের কঠিন শাস্তির দাবি করছি।

এ ব্যাপারে রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ গোলাম ফেরদৌস সাংবাদিকদের বলেন, অভিযোগের ভিত্তিতে আজ তদন্ত করা হয়েছে। এবং অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। অতি তাড়াতাড়ি তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তারপর উর্দ্ধতন কর্মকর্তার সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article