13.5 C
Munich
Monday, May 25, 2026

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার-২

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে ৬২ টি পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে বিশেষ অভিযানে বকশীগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বকশীগঞ্জ পৌর শহরের হোসেন আলীর ছেলে রুকন আকন্দ (৪০) ও টালিয়াপাড়া এলাকার মৃত ফুলু মিয়ার ছেলে শাহ আলম (২৩)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বগারচর ইউনিয়ন পরিষদের পাশে পাকা রাস্তার উপর থেকে রুকন আকন্দকে ৩২ পিছ ও সাতভিটা জোড়া ব্রীজের উপর হতে শাহ আলমকে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article