মাসুদ উল হাসান ॥
শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা। আমরা সবাই সোচ্চার,বিশ্ব হবে জনতার’এই স্লোগান নিয়ে বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই দিবসের আয়েজন করে।
উপজেলা সম্মেলন কক্ষে কন্যা শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমিন।
কন্যা দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ,যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, উন্নয়ন সংঘের সমন্বয়কারী জোসনা আক্তার, মহিলা বিষয়ক সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আফছার আলী,শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আবদুল হামিদ, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন ও শিক্ষার্থী উম্মে হাবিবা হ্যাপি প্রমূখ।


