মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার সন্ধায় কেক কাটা,দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানের নিজস্ব কার্যালয়ে জন্মদিনের আয়োজন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুমা ইয়াছমিন স্মৃতি,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান লাল,দপ্তর সম্পাদক শুভ,কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা, সহ-সভাপতি রাজন, যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল, সাংগঠনিক সম্পাদক কাজল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ কামাল হোসেন, সম্রাট শাহরিয়ার রুমি,শান্ত,রনি,রাজিন, শয়ন, সীমান্ত, শোভন, জামিল,নয়ন,জিহান,আশরাফুল,সাইদুর,রায়হান ও জান্নাত সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন


