16 C
Munich
Monday, May 25, 2026

বকশীগঞ্জে ইউএনও’র বিদায়-বরণ অনুষ্ঠান

Must read

মাসুদ উল হাসান ॥
পদোন্নতি জনিত কারনে সদ্য বদলি হওয়া বকশীগঞ্জের ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকারকে বিদায়ী সংবর্ধনা ও নতুন যোগদানকৃত ইউএনও মুন মুন জাহান লিজা’কে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয়া হয়েছে। বকশীগঞ্জে ৩৪ তম ইউএনও হিসেবে যোগদান করেছেন মুন মুন জাহান লিজা। বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধায় উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায়-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের উপদেষ্ঠা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার,যোগদানকৃত ইউএনও মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, সহ-সভাপতি ইঞ্জি.নুরুল আমিন ফুরকান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ,প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা খাদ্য পরিদর্শক শামীমা নাসরিন,ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,মাহমুদুল আলম বাবু,নজরুল ইসলাম লিচু,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমূখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article