16 C
Munich
Monday, May 25, 2026

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে বাসের চাপায় পৃষ্ট হয়ে মোফাজ্জল হক (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলার লাউচাপড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোফাজ্জল বৈষ্টমপাড়া এলাকার মৃত অছিমদ্দিনের ছেলে।
জানা যায়,শুক্রবার বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া এলাকার বাসিন্দা মোফাজ্জল হক লাউচাপড়া বাজারে আসেন। সন্ধায় বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় সিমু এন্টার প্রাইজ নামে ঢাকাগামী একটি বাস তাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article