উর্মিবাংলা প্রতিদিন রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে পৃথক পৃথক অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী ও ১ চোর গ্রেফতার করা হয়।
জানা যায়, ২১ আগষ্ট শুক্রবার সকাল ১১ টা ১৫ মিনিটে এসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে পরাণগঞ্জ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জামির (৩২)-কে গ্রেফতার করে।
অপর মাদক বিরোধী অভিযানে ২১ আগষ্ট শুক্রবার সকাল ১১ টা ২০ মিনিটে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় চুরখাই থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সবুজ (২৫) ও জিয়ারুল (৩০)-কে গ্রেফতার করে।
অন্য অভিযানে এসআই মোঃ সোহরাব আলী ২১ আগষ্ট দিবাগত রাত ৪ টা ৩০ মিনিটে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ মোড় থেকে ফুলপুর থানার মামলা নং-১৫, তারিখ-১৯/০৮/২০২০ ইং ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড এর আসামী মোঃ দেলোয়ার হোসেন (৩২)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


