মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নানা আয়োজনে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচীর আয়োজন করে বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ। বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহীনা বেগমের পৃষ্টপোষকতায় এই আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা মহিলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করা হয়। একই সময়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ সকল শহীদের আত্বার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেই সাথে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে নিন্দা জানানো হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা-মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন।
পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা বেগম হীরার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা মিল্লাত, মেজবাহ উল হক জুলফিকার,ইয়াছিন তালুকদার, আলহাজ¦ মোরাদুজ্জামান মোরাদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আগা সাইয়ুম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম,সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী,দপ্তর সম্পাদক নুর জাহান মনি,যুবলীগ নেতা খন্দকার শামীম আহম্মেদ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা সম্রাট প্রমূখ। এ সময় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে খাবার বিতরন করা হয়।


