12.1 C
Munich
Wednesday, June 10, 2026

বক‌শীগঞ্জে যুব ম‌হিলালী‌গের আলোচনা সভা ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপ‌তি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ৪৫তম শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে বক‌শিগঞ্জ উপ‌জেলা শাখা যুব ম‌হিলা লী‌গের উ‌দ্যো‌গে আলোচনা সভা ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট)  উপ‌জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এঁর শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠানে আয়োজন করে বাংলা‌দেশ যুব ম‌হিলালীগ বক‌শিগঞ্জ উপ‌জেলা শাখা।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনেুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রে‌ছেন উপ‌জেলা যুব ম‌হিলা লী‌গের সভাপ‌তি জহুরা বেগম। প্রধান অ‌তি‌থির হিসাবে উপস্থিত ছিলেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ই‌ঞ্জি‌নিয়ার নূরুল আ‌মিন ফোরকান। বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রে‌খে‌ছেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, জামালপুর জেলা যুব ম‌হিলা লী‌গের সভাপ‌তি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রু‌মি, দেওয়ানগঞ্জ উপ‌জেলা যুব ম‌হিলালী‌গের সভাপ‌তি নাস‌রিন সুলতানা বু‌লি। এছাড়াও বক্তব‌্য রে‌খে‌ছেন বক‌শিগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক জালাল উ‌দ্দিন জালাল, সদস‌্য তাহ‌মিনা আক্তার পা‌খি, উপ‌জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাছানুজ্জামান স‌জিব, উপ‌জেলা তাঁতী লী‌গের আহ্বায়ক রা‌কি বিল্লাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রে‌ছেন উপ‌জেলা যুব ম‌হিলালী‌গের সাধারণ সম্পাদক ম‌রিয়ম খানম রিমু ও সাংগঠ‌নিক সম্পাদক ম‌নিকা পারভীন।

অনুষ্ঠান শুরু‌তে প‌বিত্র কোরআন তেলাওয়াত ক‌রেন ধানুয়া কামালপুর ইউ‌নিয়ন শাখা যুব ম‌হিলালী‌গের যুগ্ম আহ্বায়ক শাহানাজ পারভীন। এসময় জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এঁর বিদেহী আত্মার মাগ‌ফেরাত কামনায় বি‌শেষ প্রার্থনা করা হ‌য়ে‌ছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article