10.2 C
Munich
Tuesday, May 19, 2026

বকশীগঞ্জ ধানুয়া কামালপুর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Must read

জামালপুরের বকশীগঞ্জে উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের কক্ষ থেকে রিপন মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। রিপন স্থানীয় মির্ধাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই স্থলবন্দর এলাকায় মাখন মিয়ার নামে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের কক্ষে গলায় গামছা পেঁচানো অবস্থায় রিপনের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article