রাইসুল ইসলাম (ফুল)।। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়াডের সবুজ মেম্বার এর কাছ থেকে জমি খারিজ করার কথা বলে ৫৫০০ টাকা কনটাক্ট হয় যার মধ্যে ২ হাজার টাকা নগদ ও ৩ হাজার ৫০০ টাকা খারিজ কপি হাতে পাওয়ার পর দিবে বলে কথা হয় সবুজ মেম্বার ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃআব্দুল সালাম এর মাঝে। যদিও জানা যায় খারিজের সরকারি ফি ১১৫০ টাকা। এর আগেও জমির খাজনার দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচার হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে একের পর এক দুর্নীতি করেই যাচ্ছে এই ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলেও কোনো ফল পাননি। এসব দুর্নীতি নিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীর।এই দুর্নীতি বাজদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী সাধারণ মানুষের। দুর্নীতিবাজের চাকুরীচ্যুত ও বিভাগীয় পর্যায়ে মামলা করে কঠিন শাস্তি দেওয়ার দাবী জানায় ভুক্তভোগী ও সচেতন মহল। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি আব্দুল সালাম মণ্ডল।
রাজিবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার দুর্নীতির শেষ নেই


