10.2 C
Munich
Tuesday, May 19, 2026

বকশীগঞ্জে দরিদ্র সাত্তারকে নতুন রিক্সা উপহার দিলেন- আবু জাফর

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে দরিদ্র রিক্সা চালক সাত্তারকে একটি নতুন রিক্সা উপহার দিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য সাবেক ছাত্রনেতা আবু জাফর।

শনিবার দুপুরে জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আবু জাফরেরর পক্ষে সাত্তারের হাতে রিক্সাটি তুলে দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। ফলে প্রায় ৩০ বছর পর স্বপ্ন পুরন হলো সাত্তারের। এ সময় অন্যদের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,যুগ্ন সাধারন সম্পাদক জালাল উদ্দিন জালাল, সাবেক সাধারন সম্পাদক এন এম নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আাগা সাইয়ুম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ, ছাত্রলীগ নেতা মির্জা সম্রাট,তাতীলীগের আহবায়ক রাকিব বিল্লাহ রাকিবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সাত্তার প্রায় ত্রিশ বছর যাবত একটি পুরনো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার রিক্সাটি চলাচলের অনুপযোগী হলেও অর্থের অভাবে রিক্সাটি মেরামত কিংবা নতুন একটি রিক্সা কেনা সম্ভব হয়নি দরিদ্র সাত্তারের। গত পহেলা আগষ্ট স্থানীয় দৈনিক গণজয় পত্রিকায় রিক্সা চালক সাত্তারকে নিয়ে একটি প্রতিবেদন লিখেন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এম শাহীন আল আমীন। বিষয়টি বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফরের নজরে এলে তিনি সাত্তারকে একটি নতুন রিক্সা কিনে দেয়ার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী সাত্তারের হাতে উপহার হিসেবে রিক্সাটি তুলে দেয়া হয়।

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article