13.7 C
Munich
Tuesday, May 19, 2026

বকশীগঞ্জে পুকুরে ডুবে দুই সহোদর ভাই বোনের মৃত্যু

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে পানিতে ডুবে ২ সহোদর ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে পৌরসভার নামাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই এলাকার হোটেল শ্রমিক ইছা মিয়ার ছেলে সোহাগ(৪) ও মেয়ে ইয়াছমিন(৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নামাপাড়া গ্রামের হোটেল শ্রমিক ইছা মিয়া এর দুই শিশু কন্যা ও ছেলে খেলাধুলা করার সময় বাড়ির পাশের নয়াপাড়া হাফেজিয়া মাদ্রাসার পাশে পুকুরের পানিতে পরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশি পুকুরে সোহাগ ও ইয়াছমিনের লাশ ভাসতে দেখে।

উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার ও পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর ঘটানাস্থল পরিদর্শন করেন। এসময় নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা ও মেয়র মহোদয়ের পক্ষ থেকে ৮ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article